
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দেয়ায় দুই ধান ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার ( ১৭জুন) বিকালে ভায়াডাঙ্গা বাজার-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিস্ মনিষা আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রান্তিক কৃষদের কাছ থেকে ধান ক্রয় করছেন বাজারের ব্যাবায়ীরা। দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ধানের ওজনে ৪০ কেজিতে ১মন না ধরে ৪২ কেজিতে ১মন নিয়ে ধানের দাম পরিশোধ করছেন ব্যাবসায়ীরা।
প্রান্তিক কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভায়াডাঙ্গা ধানের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে বাজারের দুইজন ধান ব্যাবসায়ী নবিউল্লাহ(৩৮) ও খসরু(৫৫) কে ৩ হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনীষা আহমেদ বলেন, ধান ব্যাবসায়ীরা কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই ধানের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সেইসাথে অন্যদেরকেও সর্তক করে এবং বাজারের ইজারাদারকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নির্দেশনা দেয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা