
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের আক্রমণে মো. বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বরকত আলী উপজেলার মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের জনক।
নিহতের নাতি মাছুম জানান, গত ১৫ অক্টোবর দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে একটি গাছের ডাল কাটতে যান বরকত আলী।
এ সময় শত শত ভিমরুল তাকে আক্রমণ করে। বাঁচতে তিনি দৌড়ে পানিতে নেমে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...