
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (২২) ও জাকিরুল ইসলাম জয় (২৬) নামে দুই যুবক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে শ্রীবরদী পৌর শহর থেকে দহেড়পাড় সড়কের শ্বষাণঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সবুজ মিয়া উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে। অপর চালক জাকিরুল ইসলাম জয় (২৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় দ্রুতগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সবুজ মিয়া মারা যায়। অপর মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম জয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে বুধবার (২৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...