
লিখন রাজঃ সারাদেশে সংখ্যালগু হিন্দু সম্প্রদায়ের উপর ঝুলুম নির্যাতন ও ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২-অক্টোবর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সভাপতি বিধান কৃষ্ণ রায়, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র গোপ, দয়াল চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল, উত্তম সাহা সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় সন্ত্রাসীরা হামলা ও নির্যাতন করছে। গতকাল রাতে ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দু:স্কৃতিকারীরা হামলা করেছে আমরা উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন