
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল উন্নয়ন সংস্থা-আস্থা কর্তৃক বাস্তবায়নে এবং খাগড়াছড়ি সদর উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ‘সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা এবং স্থানীয় নারী কার্বারী রেখা চাকমা।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন খাগড়াছড়ি সদর ইয়ুথ গ্রুপের সদস্য টিনা ত্রিপুরা পিকাই। স্বাগত বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা বলেন, “তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং যুবদের জাতীয় যুবনীতির আলোকে সম্পৃক্ত করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।

যুবদের সাথে বয়স্কদের মেলবন্ধন তৈরি করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনেও কাজ করছে আস্থা প্রকল্প।” তিনি আরও জানান, ‘আস্থার মূলনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি’ প্রতিপাদ্যে এ প্রকল্প জেলার ৯টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে।
আলোচনায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গঠনে ইয়ুথদের ভূমিকা অপরিসীম। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং গণতান্ত্রিক চর্চায় অংশগ্রহণ নিশ্চিত করতে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি সুনাগরিক হিসেবে সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...