
মজিবুর রহমানঃ বিএনপির কেন্দ্রীয় নেতা,জেলা বিএনপি সদস্য সচিব নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বার বার দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী বলেছেন,সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজে আয়না। আপনার সত্যপ্রকাশের কখনো পিছপা হবেন না।
হোক আমার বিরুদ্ধে,হোক কোন কর্মকর্তার বিরুদ্ধে। শুধু সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠা বজায়ে রাখবেন। সত্যের পক্ষে লিখলে কোন বাঁধা আসলে আমি আপনাদের পাশে থাকবো। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই ছাত্রনেতা আরো বলেন,প্রেসক্লাব সদস্য অনেকেই আছেন যাদের সাথে আমার শৈশবকালের অনেক স্মৃতি রয়েছে। দলমত উর্ধে থেকে যার যতোটুকু প্রাপ্য তাকে সেইটুকু সম্মান দিতে দ্বিধাবোধ করি না। এই প্রেসক্লাবে ইতিপূর্বে সাধ্যমত সহযোগিতা করা চেষ্টা করেছি। ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব আমাদের সকলের প্রতিষ্ঠান মনে করি।
আল্লাহ তায়ালা আমাকে যদি সুযোগ দেন শুধু সংগঠনের চিন্তা করবো তা-না। প্রেসক্লাব সদস্য প্রত্যেকের পরিবারের জীবনমান উন্নয়নেও কাজ করবো।
প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,জেষ্ঠ্য সাংবাদিক হারেছ উদ্দিন ফকির,সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক ও লেখক নাট্যকার রাখাল বিশ্বাস প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীররা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...