
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সন্ধ্যা ৭টায় ড. মুহাম্মদ ইউনূস এ ভাষণ দেবেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে।
আগামীকাল দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে।
এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস।
দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারের ভাষণেও প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...