• ময়মনসিংহ রাজনীতি
  • সভাপতিকে অব্যাহতির পর পাইকুড়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত

কঠোর অবস্থানে বিএনপি

সভাপতিকে অব্যাহতির পর পাইকুড়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমানঃ কঠোর অবস্থানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বিএনপি। উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি দেওয়ার ১০ দিনের মাথায় ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ বাতিল করেছে কেন্দুয়া উপজেলা বিএনপি।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে

ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ বিলুপ্ত ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সাংগঠনিক অদক্ষতার জন্য ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং খুব শিঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।

সুত্র জানায়, ৩ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূইয়ার বাড়লা গ্রামের থেকে টিসিবির পণ্য সামগ্রী উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ।

এঘটনায় তার থানায় বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পরদিন আবুল হাসেম ভূইয়াকে দল থেকে অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত ( ভারপ্রাপ্ত সভাপতি) করা হয়েছে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল সালামকে।

এরপর রোববার ( ৯ অক্টোবর) আবুল হাসেম ভূইয়াকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে দাবী করে ইউনিয়ন বিএনপির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন কর্মসূচি পালনের একদিন পর গতকাল সোমরার (১০ অক্টোবর) ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

পাইকুড়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষনা বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না।

বিএনপির নেতাকর্মী কোন ধরণের অনিয়ম বা দুর্নীতিকরণের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে দল ধেকে বহিষ্কৃত করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর