
সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “বাজারে কেউ ইচ্ছেমতো দাম বাড়ালে, তা সরকারের অনুমোদন নয়।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো নিয়ে সম্প্রতি বাজারে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমদানি খরচ বা আন্তর্জাতিক বাজারের দামের অজুহাতে কোনো কোম্পানি যদি দাম বাড়ায়, তাহলে তা যাচাই করা হবে। সরকার এখনও কোনো ধরনের দাম বৃদ্ধির অনুমোদন দেয়নি।”
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। “যেখানে অসঙ্গতি ধরা পড়বে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলেন শেখ বশিরউদ্দীন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...