
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়ীর সরাইল উপজেলা প্রধান সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ রাস্তাগুলো সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা সড়কগুলো খানা-খন্দকে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
চরম দূর্ভোগে পড়েন বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে আসা মানুষজন।সরাইল উপজেলা প্রবেশ প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
উচালিয়া পাড়া মোড় থেকে বড়দেওয়ানপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক এখন উপজেলা বাসীর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচলও দুরুহ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, চিকিৎসা নিতে আসা রোগীরা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
প্রতিনিয়তই ঘটছে ছোটখাট দূর্ঘটনা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়কটি মেরামতের কথা। শীঘ্রই কাজ শুরু হবে।
কিন্তু মানুষের দুর্ভোগ তো আর শেষ হলো না। এ সড়ক দিয়ে উপজেলা সকল প্রশাসনিক কর্মকর্তারাই আসা-যাওয়া করেন। সঙ্গে আছেন জনপ্রতিনিধিরা।।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...