
হাসনাত তুহিন ফেনী:- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, বার বার কারা নির্যাতিত সাংবাদিক নেতা ও দৈনিক সংগ্রাম’র চীফ রিপোর্টার রুহুল আমিন গাজী’র রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে আয়োজিত এ দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন স্থানীয় জেলা জামায়াত ইসলামির সেক্রেটারী মাওলানা মুফতি আবদুল হান্নান।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে এর আগে অসুস্থ এ সাংবাদিক নেতা কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম,মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনী’র সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক স্বদেশপত্র’র সম্পাদক এন এন জীবন,সময় টিভির ফেনী ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,যমুনা টিভির ফেনীস্থ স্টাফ রিপোর্টার আরিফুর রহমান,দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী প্রমূখ।শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলায়ত করেন চ্যানেল এস’র জেলা প্রতিনিধি আহসান উল্যাহ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক
অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া, দেশরুপান্তর’র জেলা প্রতিনিধি সফি উল্লাহ রিপন,বণিক বার্তা’র জেলা প্রতিনিধি নুর উল্লাহ কায়ছার,এখন টিভির ফেনী প্রতিবেদক সোলাইমান ডালিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের পন্ডিত, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার,সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান,সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি গাজী হানিফ,ফটো জার্ণালিস্ট এসোসিয়েশন ফেনীর সাবেক সাধারণ সম্পাদক দুলাল তালুকদার প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...