সাংবাদিকদের সাথে বিএনপি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

জামাল হোসেন পান্না, নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান গতকাল বুধবার (১৮/০৯)স্থানীয় মহিলা কলেজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এম এ মান্নান বৈষম্যবিরোধী আন্দোলনের জয়কে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উল্লেখ করে তার সৃষ্টিলগ্নে আন্দোলনে যারা শহীদ হয়েছেন,আহত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন,বিগত ১৭টি বছর আমাদের কোন বাক স্বাধীনতা ছিল না,সাংবাদিকরাও সত্য লিখতে পারেননি,তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল।

আজ আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে মুক্ত বাতাসে আপনাদের সামনে এসেছি, নবীনগরকে শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসা,বিদুৎ,গ্যাস ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নসহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

তিনি তার নেতা/কর্মীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন,কেউ কোন অন্যায়, দখলদারিত্ব,চাঁদাবজী করলে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে,সাংবাদিকদের বলেন,আপনারা স্বাধীন আপনারা আমাদের কোন লোক যদি এ ধরনের কাজে লিপ্ত থাকে তা তুলে ধরবেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ঘোষনা দিয়ে বলেন,আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে, দল যাকে মনোনয়ন দেয় আমরা তার পক্ষে দলের সকল নেতা/কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করব,আমাদের মাঝে প্রতিযোগিতা আছে বিরোধ নেই।

এ সময় মতবিনিময় সভায় বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মী ও উপজেলার ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সভাপতিত্ব করেন। দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন,নবীনগর বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক পৌর প্রশাসক মো: মলাই মিয়া,ওবায়দুল হক লিটন,মাসুদুল ইসলাম মাসুদ,আশরাফুল ইসলাম রাজু,জহিরুল হক জুরু মিয়া,মো: শুক্কর খান,আশরাফ হোসেন দুলাল প্রমূখ।