
বিগত সাড়ে ১৫ বছর বঞ্চিত থাকা কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদনের সময় আরও তিনদিন বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩ অক্টোবর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত আবেদন করার জন্য সময় বেঁধে দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সময় তিনদিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঞ্চিত কর্মকর্তাদের আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হলো।
এর আগেও গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে দৃষ্টি আকর্ষণ করে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিতে বলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...