
সোহেল চৌধুরী ররানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪জন বাংলাদেশী নাগরিককে পুশইন করে ঠেলে দিয়ে ভারতীয় সীমানা পার করে দিয়েছে বিএসএফ।
পুশ ইনের শিকার নাগরিকরা হচ্ছে নড়াইল জেলার উথলি গ্রামের মো: ইমদাদুল হকের স্ত্রী মোছা: হেনা খাতুন (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী মোছা: রুপালী খাতুন (৩৫) তারই সন্তান মোছা: চাঁদনী (০৮) ও মো: রমজান (২.৫) (আড়াই বছর)।
বৃহস্পতিবার রাতে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ” গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট হতে ১৬বিজিবি টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি দায়ের করেছে। তবে তাদের ব্যপারে আইনানুগ ব্যাস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
আটককৃতরা বাংলাদেশী নাগরিক প্রায় ১০বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিল বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...