
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদ্রব্যগুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...