
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর সাপাহার উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শোক প্রকাশে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিন বিকেল সাড়ে ৪টায় সাপাহার ইউনিয়ন বিএনপির আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজা চলাকালে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। নামাজ শেষে মুসল্লিরি দু’হাত তুলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...