
সাপাহার উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী,সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সাপাহার উপজেলার সার্বিক সমস্যা সমাধন ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল আউয়াল।
এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শাহ আলম, জামায়াতে ইসলামী বাংলাদেশ সাপাহার শাখার উপজেলা আমির মো: আবুল খায়ের তরুন,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক,তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল, শিক্ষকদের মধ্যে জবই সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.দুরুল হুদা, ইউপি চেয়ারম্যানদের মধ্যে পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাপাহার শাখার জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আনছারী, আম আড়তদার ব্যবসা সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, গনমাধ্যম কর্মীর পক্ষ থেকে সাপাহার প্রেসক্লাবের আহবায়ক কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন, ছাত্র আন্দোলন সাপাহার শাখার সম্বনয়ক মো: নাঈম হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত