
সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে বসুন্ধরা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেতনের দাবিতে বিক্ষুব্ধ কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখনও বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। সেসময় সেনাবাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেসময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে মালিকপক্ষ আজ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। এসময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...