
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী। এসময় পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা দুই ব্যক্তি হলেন- গোপালগঞ্জের কাশিয়ানীর নজরুল শেখের ছেলে সজীব শেখ (২০) ও একই এলাকার নাজির শেখের ছেলে এলাহী শেখ (৩০)।
এছাড়াও উপজেলার আরও তিনটি স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিচুর রহমান বালী বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও উপজেলার আরও কয়েকটি জায়গায়ও অভিযান চালানো হয়, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।
অবৈধ ড্রেজারের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ ইউএনও।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...