
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখের বাড়ি গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত নেতারা।
সোমবার (২০ অক্টোবর) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে নিহতের নিজ বাড়িতে যান তারা। পরে শোকাহত পরিবারের কাছে কিছু সময় কাটান এবং নিহতের রুহের মাগফিরাত কামনায় তার কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ (সালথা- নগরকান্দা) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি মো. ওয়ালিউজ্জামান, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত,রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) । এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...