
আকাশ সাহা,সালথাঃ বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ফরিদপুরের সালথায় মো. কামাল হোসেন (৪৫) ও হেমায়েত হোসেন (৫০) নামে দুই সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেপ্তারকৃত নেতাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া ও বাতাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া কামাল হোসেন সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করা হয়েছে।
তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। এই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...