
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচারের দোকানদার বাবু মোল্যা, গ্রীলের দোকানদার বক্কার শেখ ও লেপতোষক এর দোকানদার হাবিব মুন্সী জানান, এই অগ্নিকান্ডে তাদের ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এরমধ্যে গ্রীলের দোকানদার বক্কার শেখের ক্ষতি বেশি হয়েছে। দোকানের নামে তার ১০ লাখ টাকার লোন করা আছে। এছাড়াও পাশে একটি ফুসকা ও হালিমের দোকানের অর্ধেক পুড়ে যায়।
তারা আরও জানান, ফায়ার সার্ভিস না আসলে বাজারে অন্যান্য দোকানও পুড়ে যেতো।
সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত মোন্তার মোড় বাজারে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য আমরা দুটি ইউনিট কাজ করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানতে পারবো।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...