• চট্রগ্রাম দেশজুড়ে
  • সাহিত্য প্রেমিদের জন্য উদ্বোধন হয়ে গেলো ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ফেনী বই মেলা ২০২৫

সাহিত্য প্রেমিদের জন্য উদ্বোধন হয়ে গেলো ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ফেনী বই মেলা ২০২৫

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী :-মঙ্গলবার বিকেল ৩ টায় সাহিত্য প্রেমিদের জন্য উদ্বোধন হয়ে গেলো ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ফেনী বই মেলা ২০২৫ইং। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাও. ওমর ফারুক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কাজী সিকান্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ফেনী পৌর প্রশাসক ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আলী মিল্লাত,ফারুক হারুন,মাওলানা একরামুল হক ভূঁইয়া,মাওলানা আবদুর রহিম প্রমুখ।

এ ছাড়াও এবারের বই মেলায় প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখকদের স্টল ও ছিলো লক্ষনীয়। বিভিন্ন সাহিত্য ও ধর্মীয় বইয়ের মুগ্ধতায় মেলা প্রাঙ্গণে ইতোমধ্যে সাহিত্য প্রেমিদের আনাগোনা শুরু হয়ে গেছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা ও ধর্মীয় ওলামা মাশায়েখ গন উপস্থিত ছিল লক্ষণীয়।