
মোঃ রাজ্জাক মিয়া,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫)নামে এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৭ জানুয়ারি সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। যুবক সবুজ মিয়া(৩৫) ঐ গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুস সবুর তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সবুজ মিয়া(৩৫) শারীরিক প্রতিবন্ধী। চার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে পরিবারের লোকজন মাইকিং করা সহ অনেক খোঁজাখুঁজির করেও তাঁর সন্ধান পাননি। এই অবস্থায় আজ (সোমবার ) সকালে তার গ্রামের মো. আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,বংশগত ভাবে তারা পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার(৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সবুজ মিয়ার (৩৫)পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...