
সারাদেশের সব রুটে চলাচল করা মোট ১১২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে গত সেপ্টেম্বর মাসে যাত্রী পরিবহন করে সর্বোচ্চ আয় করেছে একতা এক্সপ্রেস। আর সর্বনিম্ন আয় করেছে করতোয়া এক্সপ্রেস। এই দুটি ট্রেনই বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন সভায় আয়ের এই হিসাব উপস্থাপন করা হয়।
পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে চলাচল করা একতা এক্সপ্রেস সেপ্টেম্বর মাসে ৪ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ট্রেনটির মোট আসন সংখ্যা ১২৩০/১২৫৪টি। অন্যদিকে সান্তাহার-বুড়িমারি-সান্তাহার রুটে চলাচল করা করতোয়া এক্সপ্রেস আয় করেছে ৩২ লাখ ৪২ হাজার টাকা। ট্রেনটির মোট আসন সংখ্যা ৫৬৪টি।
এদিকে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আয় করেছে ৩ কোটি ৬৯ লাখ টাকা। এটি পূর্বাঞ্চল জোনের সর্বোচ্চ আয় করা ট্রেন। আর এই অঞ্চলে সর্বনিম্ন ৪৯ লাখ ৫৫ হাজার টাকা আয় করেছে ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা হাওর এক্সপ্রেস।
রেলওয়ের রুট রেশনালাইজেশন সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...