
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ সোনামসজিদ সীমান্তে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ অক্টোবর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর তথ্য ও দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপি’র নাঃ সুবেঃ তুষার কান্তি বিশ্বাস এর নেতৃত্বে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশী অভিযান পরিচালনা করেন।
উক্ত তল্লাশী অভিযানে ৫২টন পাথর বোঝাই ০১টি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃত মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করতঃ আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত