
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ৫ আগস্টের পর দীর্ঘদিন পলাতক থাকার পর সৌদি আরব থেকে তিনি দেশে এসেছেন।
সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে থাকে। তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়।
দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, আজ ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশে হস্তান্তর করা হচ্ছে। বিকালের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...