
ইরানের সঙ্গে হয় যুক্তরাষ্ট্র চুক্তি করবে নয়ত তাদের একেবারে শেষ করে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল অ্যাডাম ব্রেডলি কপার।
ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কি সম্ভাবনা আছে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “হয় আমরা গিয়ে তাদের ওপর নড়কের বিস্ফোরণ ঘটাব এবং তাদের চিরতরে শেষ করে দেব। অথবা আমরা চুক্তি করতে চাইব। এই দুটি হলো বিকল্প।”
তবে মানবিক দিক বিবেচনা করে ইরানিদের ওপর বোমা হামলা চালাতে চান না বলেও মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানি নেতৃবৃন্দ তিন থেকে চারভাগে বিভক্ত হয়ে গেছে এবং তারা তাদের মধ্যে সমন্বয় করতে পারছে না।
তিনি বলেন, “তারা (ইরান) অগ্রগতি করেছে। কিন্তু আমি নিশ্চিত নই তারা আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় পৌঁছাতে পারবে কি না। ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিরাট বিবাদ রয়েছে।”
“তাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো সমন্বয় নেই। তারা দুই থেকে তিন ভাগে, সম্ভবত চারভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের নেতৃবৃন্দ খুবই সমন্বয়হীন। কিন্তু তারা সবাই চুক্তি করতে চায়। কিন্তু তারা নিজেদের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...