
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-আনন্দ,উৎসবমূখর পরিবেশে এবং হাজার হাজার নেতা-কর্মী’র উপস্থিতিতে যশোর জেলার শার্শা বিএনপি’র দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনের শুভ উদ্বোধণ ঘোষণা করেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সহধর্মিনী-অধ্যাপক নার্গিস বেগম। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলণ এবং পায়রা উড়িয়ে সন্মেলনের শুভসূচনা ঘটান তিনি।
সোমবার(৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় শার্শা উপজেলাস্থ বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন শার্শা মিনি স্টেডিয়ামে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নার্গিস বেগম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক-অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত শার্শা বিএনপি’র উপদেষ্টা-খায়রুজ্জামান মধু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি-আবুল হাসান জহির।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সহ-সাংগঠনিক সম্পাদক-বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব-অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,যশোর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক-দেলোয়ার হোসেন খোকন,বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র সাবেক দপ্তর সম্পাদক-মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথি’র বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন-“শার্শা উপজেলার সকল রাজনৈতিক কর্মসূচি, শার্শা উপজেলা বিএনপি’র নেতৃত্বে পরিচালিত হবে। সেখানে অভিভাবক হিসেবে আমাদের নেতা মফিকুল হাসান তৃপ্তি এবং খায়রুজ্জামান মধু উপস্থিত থাকবেন। একইভাবে বেনাপোল পৌর বিএনপি’র সকল কর্মসূচি পালন হবে, বেনাপোল পৌর বিএনপি’র নেতৃত্বে।বিএনপি নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে সংগঠনকে অভিভাবকত্ব দেওয়া,অভিভাবকত্ব মানে নিয়ন্ত্রণ নয়, তাদেরকে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ তৈরি করে দেওয়া। যার মাধ্যমে আগামী দিনে শার্শা উপজেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে”।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী ০২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত আংশিক কমিটি’র নাম ঘোষনা করেন অধ্যাপক নার্গিস বেগম। উক্ত নির্বাহী কমিটি’র সদস্যরা দল পরিচালনার জন্য পূর্ণাঙ্গ কমিটি’র নাম পরবর্তীতে ঘোষণা করবেন।

অনুষ্ঠানে অন্য উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস,জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্র যুবদলের সাবেক সহ-সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলী বিশ্বাস,শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজজোহা সেলিম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিমুদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, বেনাপোল এয়ারপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সানি, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ সভাপতি মাকসুদুর রহমান রিন্টু,
৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি,সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়ার যগ্ন আহ্বায়ক মহি মিনুল সাগর,শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চয়ন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, এবং শার্শা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় ভাবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে দলের কমিটি গঠনের নির্দিষ্ট সময় বেঁধে দেয়। তারই ধারাবাহিকতায় দলের প্রতিদ্বন্ধি প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা ব্যাপি ব্যপক গণসংযোগ চালিয়ে যেতে থাকে। এতে করে দলের নেতা-কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি হতে থাকে।
বিষয়টি যশোর জেলা কমিটি’র নজরে আসলে গত ২৪ জানুয়ারী/২০২৫ ইং তারিখ শার্শার প্রতিদ্বন্ধি প্রার্থীদেরকে ডেকে নেয় যশোর জেলা বিএনপি কার্যালয়ে। ঐ দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের শেষ দিন ছিল।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে ভোটাভুটির পরিবর্তে সমঝোতার ভিত্তিতে একটি দক্ষ এবং শক্তিশালী কমিটি তৈরী করে দেয় যশোর জেলা কমিটি। অবশ্য, জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র সিনিয়র নেতাদের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে ভোট প্রদান ছাড়াই সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সন্মেলনের এই মহাউৎসবে অধ্যাপক নার্গিস বেগম যাদের নাম ঘোষণা করেন,তারা হলেন-কমিটি’র উপদেষ্টা-খায়রুজ্জামান মধু, সভাপতি-আবুল হাসান জহির, সিনিয়র সহ-সভাপতি- সাবেক চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক- নুরুজ্জামান লিটন, সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক- এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক- তাজউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- কুদ্দুস আলী বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক(১) আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক(২) সালাহউদ্দিন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক- আব্দুর রউফ মন্টু ও ছাত্র বিষয়ক সম্পাদক- শরিফুজ্জামান পরাগ।
সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা হওয়ায় সাধারণ নেতা কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...