
ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কাজী তাসনিম মামুন (ওরফে সিজান)। বুধবার দুপুরে হালদারপাড়া সরকারি মহিলা কলেজ ছাত্রী হোস্টেলের সামনের মোড়ে সংঘটিত এ হামলায় তার বন্ধু শামীম মিয়াসহ অন্যরাও আহত হন।
ঘটনার প্রেক্ষিতে সিজানের মা শ্রাবনী আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় আব্দুর রাজ্জাক (জুবায়ের), মাহিনুল ভূইয়া (হিমেল), ওয়ালিদ মোর্শেদ, জুনায়েদ আহমেদ বিজয় ও সাজেন মিয়াসহ মোট পাঁচজনকে নামজোড়ে এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিজান ও তার সঙ্গীরা হালদারপাড়া সরকারি মহিলা কলেজের সামনের তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন।
এমন সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র যুবক দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মূল লক্ষ্য ছিলেন সিজান। তাকে নির্দয়ভাবে ছুরি দিয়ে কুপিয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তিনি মারাত্মক রক্তক্ষরণে অবস্থা বেদম হয়ে পড়েন।
স্থানীয়দের সহায়তায় সিজান ও শামীমকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে, সিজানের অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ইতিপূর্বে সিজানের এক বন্ধুর সাথে শত্রুতার জের ধরে পূর্বহতে পরিকল্পনা করে হামলাটি চালায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিশেষ টিম কাজ করছে।
এদিকে এলাকাবাসী এই ঘটনায় আতঙ্কিত ও উত্তেজিত। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলার স্থানটি শিক্ষাপ্রতিষ্ঠানঘেঁষা হওয়ায় অভিভাবক মহলেও তৈরি হয়েছে উদ্বেগ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...