
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ”কৃষক বাঁচলে বাঁচবে দেশ,সবার আগে বাংলা দেশ” এই স্লোগান’কে সামনে রেখে সারাদেশের নায় হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আলু চাষি ও অংশীজনদের সংগঠন “আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি”।
রোববার সকাল ১১ টায় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় মানববন্ধনে এ দাবি জানায় কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় গঠিত আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘ভ্যালু চেইন প্রমোশনাল বডি’। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া যৌক্তিক কারণ ছাড়াই তিন বছরে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময়ে কৃষকের উৎপাদিত আলুর দাম তেমন বাড়েনি। এ অবস্থায় হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া নির্ধারন করা টাকা থেকে কমিয়ে পাঁচ টাকা সরকারি মূল্য নির্ধারণের দাবি জানিয়েছে আলু চাষি ও অংশীজনদের সংগঠন।

দেশের প্রায় ৪২টি জেলায় আলু উৎপাদিত হয়। এর মধ্যে বগুড়া, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁদপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও রাজশাহী জেলা আলু চাষের জন্য প্রসিদ্ধ। এ অঞ্চলের চাষিদের উৎপাদিত আলু সারা দেশে সরবরাহ এবং দেশের বাইরে রপ্তানি করা হয়ে থাকে।
বক্তারা বলেন, আলু পচনশীল কৃষিপণ্য, সঠিক ভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করেছেন। তিন বছরে দ্বিগুণের বেশি ভাড়া বাড়ানো হয়েছে। ২০২৩ সালে ৬৫ কেজি ওজনের এক বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ৪০ টাকা বাড়িয়ে ২৮০ টাকা নির্ধারণ করা হয়।
২০২৪ সালে আরেক দফা ভাড়া বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। ২০২৫ সালে যৌক্তিক কারণ ছাড়াই কোল্ডস্টোরেজ মালিক অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ ৬৫ কেজির আলুর বস্তা সংরক্ষণে ৩০০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন আইন ২০১৮–এর ১৬ (খ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২০২৫ সালের ২ মার্চ প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৬ টাকা ৭৫ টাকা পয়সা নির্ধারণ করে। বস্তাপ্রতি ৫০ কেজি ওজন ধরে হিমাগারে আলু সংরক্ষণের এই ভাড়া নির্ধারণ করা হয়েছিল, কিন্তু হিমাগারে কৃষকেরা ৬৫ কেজি আলু সংরক্ষণ করেন। সুযোগ কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা প্রতি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ৪০০ থেকে ৫২০ টাকা হারে আদায় করেছেন।
এ অবস্থায় আলু চাষিদের পক্ষ থেকে আলুর ‘ভ্যালু চেইন প্রমোশনাল বডি’ হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভ্যানু চেইন প্রমোশনাল বডি ঠাকুরগাঁও সদর উপজেলা’র সভাপতি, লুৎফর রহমান,সাধারণ সম্পাদক, এস,এম আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহিম, বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আব্দুল সালাম সহ জেলার প্রান্তিক পর্যায়ের আলু চাষী ও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...