
জামাল উদ্দীন,কক্সবাজারঃ জ্ঞান আর অধ্যবসায়ের মশালে উদ্ভাসিত হ্নীলা উম্মে সালমা রা. মহিলা মাদ্রাসা আবারও তাদের সাফল্যের কেতন উড়িয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা প্রতিভার আলো, গুলফরাজ হাশেম ফাউন্ডেশন, হ্নীলা একাডেমি ও ড. গাজী কামরুলের বৃত্তি অর্জন করে নিজেদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে।
হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশন থেকে (৫ম) শ্রেণির মেধাবী উসওয়াতুন হাসানাহ ফাইজা ১টি ট্যালেন্টপুল বৃত্তি এবং ড. গাজী কামরুল ইসলাম থেকে (৭ম) শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাহমা ১ম ট্যালেন্টপুল, হাবিবা সোলতানা ২য় ট্যালেন্টপুল ও তকিয়া নুর ৩য় ট্যালেন্টপুলসহ ৩টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে নতুন উচ্চতায় পা রেখেছে।
এর পাশাপাশি প্রতিভার আলো থেকে (৭ম) শ্রেণির মেধাবী শিক্ষার্থী হাবিবা সোলতানা ও (৪র্থ) শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জান্নাত সুমি ২ টি সাধারণ বৃত্তি অর্জন করেন। হ্নীলা একাডেমি থেকে (৪র্থ) শ্রেণির শিক্ষার্থী মুসকান জাহান মাহি ১ টি সাধারণ বৃত্তি অর্জন করেন।যা শিক্ষার্থীদের অধ্যবসায় ও মেধার এক অনন্য উদাহরণ।
মাদ্রাসার পরিচালক ও অডিট প্রধান এক গর্বিত হৃদয়ে জানান, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার ফসল। আমরা আলোকিত ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে চলেছি।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,পরিচালক,সদস্যবৃন্দ এবং অভিভাবক ও স্থানীয়রা জানান, এই সাফল্যে তাঁরা অত্যন্ত খুশি এবং মাদ্রাসার প্রতি তাদের আস্থা আরও বেড়েছে। তারা আশা করেন, ভবিষ্যতেও মাদ্রাসাটি এমন সাফল্য ধরে রাখবে এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞান সমৃদ্ধ করে তুলব।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...