
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ভাই আজ দুপুর ১২টার মধ্যে মুক্তি পেতে পারেন।
তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন পিন্টু। সেখান থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।
২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয় আব্দুস সালাম পিন্টু। সম্প্রতি হাইকোর্ট এই মামলার রায়ে খালাস পায় পিন্টু।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...