
মোঃ মিজান লোহাগাড়া( চট্টগ্রাম): আগামী নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর উদ্যোগে সোমবার (৮ডিসেম্বর) লোহাগাড়া বটতলী স্টেশনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমী গণসংযোগ। সকাল থেকে দুপুর পর্যন্ত বটতলী স্টেশনের বিভিন্ন দোকান কর্মচারী, পথচারীদের হাতে, ঘুরে,ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তারা ।
তুলে ধরেন তাঁর ঘোষিত ৩১ দফা উন্নয়ন প্রতিশ্রুতি, যা স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দরা বলেন,চট্টগ্রাম ১৫আসনে নাজমুল মোস্তফা আমিনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে একটি আধুনিক, সেবা-সমৃদ্ধ ও উন্নত রূপ দিতে আমরা ৩১ দফা কর্মপরিকল্পনা নিয়েছি। জনতার সহযোগিতা ও ভালোবাসা পেলে এসব বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে। উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।
স্থানীয় ভোটাররা জানান,আজকের গণসংযোগটি ছিল অন্য যেকোনো প্রচারণার থেকে আলাদা। মানুষজন তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পায়, শোনায় এলাকার দীর্ঘদিনের সমস্যা ও চাহিদার কথা।
একাধিক ভোটার বলেন,এভাবে মানুষের কথা শুনে প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি সত্যিই প্রশংসনীয়। ৩১ দফার প্রতিশ্রুতিতে বাস্তব উন্নয়নের ছাপ আছে।
এসময়ে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন এর, মোহাম্মদ আনচার উদ্দিন আহমেদ, সাহেদুল আনোয়ার মাষ্টার, মোঃ নজরুল ইসলাম, খোরশেদুল ইসলাম,মাহবুবর রহমান, সিরাজুল ইসলাম,সাহাব উদ্দিনসহ ইউনিয়ন বিভিন্ন নেতৃবৃন্দগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার