
মজিবুর রহমান,নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় জুলাই-আগস্ট ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সূত্র জানায়, জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার দিন ৫ আগস্টকে ‘বিজয়ের বর্ষপূর্তি’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তারই ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলা বিএনপিও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
প্রস্তুতি সভায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোসলেম উদ্দিন, বাহার উদ্দিন, জসিম উদ্দিন আহমেদ খোকনসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সম্পাদকগণ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সবাই তাঁদের নিজ নিজ অবস্থান থেকে অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক জানান, আগামী রোববার ৩টার দিকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে (৩ আগস্ট) পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত