
শাহরিয়ার মিল্টন,শেরপুর : দীর্ঘ ৫৪ বছরেও শেরপুরের মহারশি নদীর ডাকাবরে নির্মিত হয়নি একটি সেতু। এতে ১৫ গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে ঠিকই। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
ওই এলাকার আদিবাসী নেত্রী রবেতা ম্রং বলেন, দীর্ঘদিন ধরে শুধু শোনে আসছি মহারশি নদীর উপর সেতু হবে। রাস্তা হবে। কিন্তু তা হচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, মরার আগে সেতু দেখে যেতে পারবো কিনা জানি না।
ডাকাবর গ্রামের কৃষক সাইফুল ইসলাম, মোসলেম উদ্দিন, সোলাইমান, শহিদুল ইসলাম, মোতালেব হোসেনসহ গ্রামবাসীরা বলেন, নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার নাম করে শুধু আমাদের কাছে ভোট নেয়। কিন্তু নির্বাচনের পর কেউ আর আমাদের খোঁজখবর নেন না।
তারা বলেন এ নদীর উপর একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় । গ্রামবাসীরা জনগণের দুঃখ দুর্দশা লাঘবে জরুরি ভিত্তিতে এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানান।
জানা গেছে, ডাকাবর রামেরকুড়া, নুনখোলা, শালচুড়া, ডেফলাই, নলকুড়া,গজারিকুড়া ফাকরাবাদ, বনকালি, মরিয়মনগর,ভারুয়া, জারুলতলা, কুসাইকুড়াসহ ১৫টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এ পথে যাতায়াত করে থাকেন। কিন্তু এ নদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাসের সাঁকো ও বর্ষা মৌসুমে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরে আসতে হয়।
এ সময় স্কুল-কলেজের কোমলমতি শিশু কিশোররা স্কুল-কলেজে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়। এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে কষ্টসাধ্য হয়ে পড়ে। গরু ছাগল পারাপারে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার। কোনো কোনো সময় নৌকাযোগে পারাপার হতে হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, মহারশি নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এ নদীতে একটি সেতু নির্মাণের বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন করা হয়েছে।
বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, মহারশি নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়ে প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে তা নির্মাণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...