
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অস্থিতিশীল সংকট কাটিয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর আগে অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার। সেপ্টেম্বরে এসেছিল ২৪০ কোটি ৪৮ লাখ ডলার।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার। তবে অক্টোবরের একই সময়ে দেশে এসেছিল ৭৩ কোটি ৯৮ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।
নভেম্বরের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত