
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিসংক্রান্ত সব তথ্য, নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পর্যায়ক্রমে ওয়েবসাইটে (acas.edu.bd) প্রকাশ করা হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হল- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যোগ দেন।
আবেদন ও ফি : ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। নির্ধারিত যোগ্যতা পূরণকারীরাই অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সময়সূচি ও নীতিমালা গণমাধ্যমে প্রচারের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হালনাগাদ নির্দেশনা আজই সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় এবং আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...