
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র “ভাইস চেয়ারম্যান” পদে দলের মনোনয়ন পেয়েছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দক্ষ রাজনীতিবীদ সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য সহধর্মিনী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা অধ্যাপক নার্গিস বেগম।
গত ১২ মার্চ/২০২৫ ইং তারিখ দলের কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভি’র স্বাক্ষরিত দলের প্যাডে লিখিত বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। এই সুসংবাদটি যশোরে পৌছালে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানাতে দলের শতশত নেতা-কর্মী প্রায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন নেত্রী নার্গিস বেগম এর যশোরস্থ বাসভবনে।
শুক্রবার(১৪ মার্চ) সকাল ১১ টার দিকে নেত্রী’র সাথে দেখা করতে নেত্রী’র যশোরস্থ বাসভবনে ছুঁটে যান শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল বিএনপি’র নেতৃবৃন্দ। শহীদ জিয়া’র আদর্শে গড়া দেশের একমাত্র বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি’র “ভাইস চেয়ারম্যান” পদে আসীন হওয়ায় প্রিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং অভিবাদন জানান নেতা-কর্মীরা।
অধ্যাপক নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান মনোনীত করায় যশোর জেলা-উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতাকর্মীরা বলছেন, দলে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে।
বেনাপোল এবং বৃহত্তর শার্শা বিএনপি’র নেতৃবৃন্দ এক বার্তায় বলেছেন- বিএনপি’র কেন্দ্রীয় নেতৃত্ব, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছে। এ জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নার্গিস বেগম বিএনপি’র রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।
তিনি জেলা বিএনপি’র “আহ্বায়ক” হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বামী তরিকুল ইসলামের মৃত্যুর পরও তিনি দলের প্রতি অঙ্গীকারাবদ্ধ থেকে সংগঠনের কাজ চালিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে যশোর বিএনপি সংগঠিত থেকেছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।
নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাঁরা আশা করছেন, তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং যশোরসহ পুরো খুলনা বিভাগে বিএনপি’র সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবেন। দলের সর্বাঙ্গীন উন্নতি,ঐক্য ও সংহতি রক্ষার্থে নেত্রী নিষ্ঠার সাথে কাজ করবেন এটিই শার্শাবাসীর প্রত্যাশা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...