
মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এসব হর্ন ব্যবহার শুধু আইনবিরোধী নয় বরং তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সড়কে বেপরোয়া গতির অন্যতম কারণ হয়ে উঠেছে। এসব হর্ণ অনতিবিলম্বে অপসরণ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিআরটিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজের জন্য ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুসুরের হর্ন বা তীব্র, কর্কশ, বিকট ও ভীতিকর শব্দসৃষ্টিকারী হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু কিছু মোটরযানে এখনো হুটার, হাইড্রোলিক ও অননুমোদিত হর্ন ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং গণউপদ্রবের সৃষ্টি হচ্ছে। এসব কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।
সব পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্টকে অনতিবিলম্বে এসব অননুমোদিত হর্ন অপসারণ করার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...