অসুস্থ রোগীর পাশে সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটি

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান লোহাগাড়া,চট্টগ্রামঃ অসহায় মানুষের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চট্টগ্রামের সাতকানিয়ার স্বনামধন্য সংগঠন সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির উদ্যেগে নগদ অর্থ প্রদান করা হয়।

১৪জানুয়ারি (মঙ্গলবার ) বিকালের দিকে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহার সিন্দিপ্যা-পাড়ার মোহাম্মদ হেলাল উদ্দিন’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির প্রতিনীধী৷ তাৎক্ষণিক সময়ে তারা অসুস্থ হেলাল উদ্দিন’কে নগদ অর্থ প্রদান করেন।

সেই সময়ে উপস্থিত ছিলেন, সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ আমান,অর্থসম্পাদক জসিম উদ্দিন এবং সহ-অর্থসম্পাদক মোঃ মূসা ।

উপস্থিত সময়ে মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, অসুস্হদের কিংবা অসহায়দের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ।

মন্তব্য লিখুন

আরও খবর