
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমি অফিসের সেবার মান বাড়ানো এবং দুর্নীতি কমাতে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।
সোমবার (১২ অক্টোবর ) সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সেবার মান নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সরকারি সেবা পেতে তাঁদের অভিজ্ঞতা, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।
সনাক নালিতাবাড়ীর সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে এতে ভূমিসেবার পক্ষে ইউএনও আব্দুল মালেক, স্বাস্থ্যসেবার পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং কৃষিসেবার পক্ষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরিকুল ইসলাম প্রশ্নোত্তর দেন।
গণশুনানিতে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে।
ভূমিসেবার মান বাড়ানো ও দুর্নীতি কমাতে ইউনিয়ন ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। জমির পর্চা পেতে অনলাইনে আবেদন করা যায়। এ ক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে সেবা নেওয়ার পরামর্শ দেন তিনি।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা সরকারি সেবায় স্বচ্ছতা বাড়ানো, নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করা এবং অনিয়মের অভিযোগের কার্যকর প্রতিকার চাওয়ার ওপর গুরুত্ব দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন