
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আইজিপি পুরস্কার পেয়েছে শেরপুর জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নে ‘গ’ গ্রুপে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পুলিশ।
গত মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ অর্জনে শেরপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ সাফল্য ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পাশাপাশি শেরপুরকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...