
শাহীন সোহেল চৌগাছাঃ যশোরের চৌগাছায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা ১৮ অক্টোবর (শনিবার) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।
সভা মঞ্চে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ধানের শীষ যাকেই দল মনোনয়ন দিক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো এবং তাকে বিজয়ী করবো।”তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে এখনই মাঠে নেমে সংগঠনকে শক্তিশালী করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ে রূপ দিতে হবে।
সভায় বক্তাদের উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। পুরো সভাস্থল “খালেদা জিয়া মুক্তি চাই” ও “ধানের শীষের বিজয় নিশ্চিত করো” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “চৌগাছা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ। নেতৃত্বের পরিবর্তন নয়, লক্ষ্য একটাই—গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।” অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, শৃঙ্খলাপূর্ণ এবং আগামী নির্বাচনে বিএনপির ঐক্যের এক দৃপ্ত ঘোষণা।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...