
ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ‘হারি বৈসু-২০২৬’ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ‘ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি’ এই প্রতিপাদ্য এবং ‘Chini Hukumu, Chini Sinimwng—আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়’ স্লোগানকে সামনে রেখে উৎসবটি উদযাপন করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসব সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ এবং ২৩ তাল্লাং ১৪৩৬ ত্রিপুরাব্দে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গী নদীর পল্টন জয় পাড়া ঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মাচাংতি শেফালিকা ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বিথী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি মাচাং কমল বিকাশ ত্রিপুরা।
এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিনব্যাপী এ আয়োজনে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতি-নীতি, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ‘TWIBUKMAO KHUM BOKNAI BAI KATAL REE BWSA KACHOK-RONAI’ এই মূল ভাবনাকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...