
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায়, ওই ইউপি সদস্যের ওপর হামলা করেছেন বলে অভিযোগ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাচখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শাহ আলম সরদারের ওপর হামলা হয়।
হামলার বিষয়ে স্হানীয়রা জানান,দীর্ঘদিন ধরে পাঁচখোলা ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে স্হানীয় চেয়াম্যান টুকু মোল্লা,সাবেক চেয়ারম্যান আক্তার হাওলাদার ও তার ছোটো ভাই বখতিয়ার হাওলাদার ও হাকিম বেপারী, এদের নেতৃত্বে একটি সিন্ডিকেট করে বালু উত্তোলন করা হয়।
এ কারণে বাড়িঘর ও রাস্তা ভেঙে যাচ্ছে। ইউপি সদস্য শাহ আলম সরদার বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে, মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তিনি। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ শাহ আলম সরদারকে হাতুরি পেটা করে হাত-পা ভেঙে দেয়া হয়।
গুরুতর আহত শাহ আলম সরদারকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে
উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহ উদ্দিন বলেন,মেম্বারকে মারধরের ঘটনায় অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...