
সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আল-আমীন (৪০) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)দুপুরে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহা সড়কের মোরেলগঞ্জ ছোলবাড়িয়া বাস ষ্টান্ডের অদুরে বালুর মাঠের সম্মুখে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমীন উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণিখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে ও শেখ রাসেল মুজিব স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতক্ষ্যদর্শিরা জানান,নিহত আল-আমীন শিক্ষক জাতীয়করণের দাবিতে মানববন্ধন শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দ্যেশ্য ছেড়ে আসা ইমা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে আল-আমীন ছিটকে রাস্তায় পড়ে যায় এবং চলন্ত বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ও ভ্যানচালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আল-আমীন খানের লাশ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...