
আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূ-কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
বুধবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টা ৪৪ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার (৭৫ মাইল) গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ১ লাখ ৮ হাজার জনসংখ্যার শহর বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।
এই ভূমিকম্পের জেরে দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগলিক কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, গত তিন দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...