
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুল তলা গ্রামের কৃষক বাইদুল ইসলাম আম-ধান মিশ্র চাষে অসাধারণ সাফল্য পেয়েছেন। সীমিত জমিতে চাষাবাদ করে তিনি দেখিয়েছেন কীভাবে একই জমিতে একসঙ্গে দুই ধরনের ফসল ফলিয়ে লাভবান হওয়া যায়।
বাইদুল ইসলাম তার প্রায় দুই বিঘা জমিতে আম গাছের নিচে ধান চাষ করেছেন, যা সাধারণত অব্যবহৃত থেকে যায়। এতে জমির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত হয়েছে, তেমনি খরচও কমেছে। বিশেষ করে তিনি গ্রীষ্মকালীন উচ্চফলনশীল ধান বেছে নিয়ে মাটির আর্দ্রতা বজায় রেখে সঠিকভাবে পরিচর্যা করেছেন।
ফলাফলস্বরূপ, তিনি এক মৌসুমেই আম থেকে যেমন লাভবান হবে তেমনি ধান থেকেও ভালো ফলন পাওয়ার আশা করছেন। তিনি আরোও জানিয়েছেন যে আমের মধ্যে ধান চাষ করলে আম গাছে আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয় না।
এই চাষাবাদ পদ্ধতিতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে জমির উৎপাদনশীলতাও বেড়েছে। এলাকার অনেক কৃষক এখন বাইদুল ইসলামের দেখানো পথে হাঁটার আগ্রহ দেখাচ্ছেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তারাও প্রশংসা করেছেন তার উদ্যোগের। তারা বলছেন, মিশ্র চাষ পদ্ধতি পরিবেশবান্ধব ও টেকসই কৃষির একটি ভালো উদাহরণ।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...