
চলমান ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার অভিজ্ঞতা প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। গত মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টার মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচটি উপভোগ করেন তিনি।
ম্যাচ চলাকালীন প্রিয় দলের ছন্দপতন এবং অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসের মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী জানান, ম্যাচটিতে আর্জেন্টিনা যখন দুই গোলে পিছিয়ে পড়েছিল, তখন তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তার কথায়, এইরকম রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অভিজ্ঞতাই আলাদা। যখন দুই গোলে পিছিয়ে আর্জেন্টিনা, পুরো কান্না পেয়ে যায়। তারপর মেসি যখন পেনাল্টি মিস করল, সেটাও হার্টব্রেকিং মোমেন্ট! কেঁদে ফেলেছিলাম। দেখলাম, মুহূর্তের মধ্যে আর্জেন্টিনা ভক্তদের চিৎকার থেমে গেল।
অভিনেত্রী বলেন, তবে মেসির পক্ষে সব সম্ভব। কীভাবে দলকে ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করল ভাবা যায় না! স্টেডিয়ামে বসে এমন ম্যাচ দেখার সৌভাগ্য হবে, এটা বিশ্বাসই করতে পারছিলাম না। এই অভিজ্ঞতা সারাজীবন মনে রয়ে যাবে।
উল্লেখ্য, টলিউডের এই অভিনেত্রী বিবাহসূত্রে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। গত বছরের নভেম্বরে তিনি আইটি পেশাদার সুজিত বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতি ভালোলাগা থেকে তিনি আজীবন আর্জেন্টিনার সমর্থক।
এবার নিজের বসবাসের শহরেই বিশ্বকাপের আসর বসায় প্রিয় দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি এই অভিনেত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...